| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডাকসুর নিয়মিত ক্যাম্প শুরু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৩৪:৩৩:পূর্বাহ্ন  |  ১২৮৩০৯৮ বার পঠিত
স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডাকসুর নিয়মিত ক্যাম্প শুরু
ছবির ক্যাপশন: স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ডাকসুর নিয়মিত ক্যাম্প শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ডাকসু সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে একটি করে ‘মেডিকেল সিরিজ ক্যাম্প’ আয়োজন করা হবে। আজকের ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে।

ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের পরামর্শ ও চিকিৎসাসেবা দিচ্ছেন। প্রেসক্রিপশন অনুযায়ী নির্ধারিত ডোজের ওষুধ শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই এ সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে নিয়মিতভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ক্যাম্পের বাস্তবায়নে সহযোগিতা করছে ইবনে সিনা ট্রাস্ট।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪