| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতকে বাংলাদেশের মতো ভেবে খেলতে বললেন শোয়েব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:৪৮:৩২:পূর্বাহ্ন  |  ১২৮৮৯২৮ বার পঠিত
ভারতকে বাংলাদেশের মতো ভেবে খেলতে বললেন শোয়েব
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টের দীর্ঘ ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর চলতি আসরে এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি দুই দল। এর আগে ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের মানসিকতা বদলের পরামর্শ দিয়েছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

চলমান এশিয়া কাপে মুখোমুখি দুই দেখার দুটিতেই জয় পেয়েছে ভারত। তবে সালমান আঘার নেতৃত্বে পাকিস্তান দল ধীরে ধীরে উন্নতি করেছে। এবার ট্রফির জন্য হবে মহারণ। শোয়েবের মতে, ট্রফি জিততে চাইলে ভারতের ওপর তৈরি হওয়া ‘অভেদ্য ভাবমূর্তি’ ভাঙতে হবে পাকিস্তানকে।

টিভি শো ‘গেম অন হ্যায়’-তে শোয়েব বলেন, ‘নিজেদের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। তাদের (ভারতের) অভেদ্য ভাবমূর্তি পাশে সরিয়ে দাও, ভেঙে দাও। এটা ভাবলে হবে না যে, ভারতের বিরুদ্ধে খেলছো। বাংলাদেশের বিপক্ষে যে মানসিকতা নিয়ে খেলেছিলে, সেই মানসিকতা দরকার। ২০ ওভার বোলিং করতে হবে না, উইকেট তুলতে হবে।’

কেমন কৌশল অবলম্বন করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘মনে রেখো, অভিষেক শর্মা যদি প্রথম দুই ওভারের মধ্যে আউট হয়, ভারত সমস্যায় পড়বে। তারা যে শুরুটা পাচ্ছে, সেটা অভিষেককে হারালে আর পাবে না। অভিষেক ভুল করবেই, বল মিসটাইম করবেই। তোমাদের শুধু সুযোগ কাজে লাগাতে হবে। শুরুতেই আক্রমণে গেলে ভারত বুঝবে রান তোলা এত সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি গৌতম গম্ভীরকে চিনি। সে তার দলকে বলবে, পাকিস্তানের বিপক্ষে সেরা ক্রিকেট খেলতে হবে। পাকিস্তান হয়তো পুরো টুর্নামেন্টে খারাপ খেলবে, খারাপ দল নামাবে, কিন্তু ফাইনালে এসে তারা সেরা ক্রিকেট খেলবে আর জিতবে। এরকম ঘটনা আমাদের সময়েও বহুবার ঘটেছে।’

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪