| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাইজমানির চেক ছুঁড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:৪১:১২:পূর্বাহ্ন  |  ১২৭২৯৫২ বার পঠিত
প্রাইজমানির চেক ছুঁড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক : ম্যাচ হারার পর স্বাভাবিকভাবেই হতাশ থাকেন খেলোয়াড়রা। আবার ম্যাচটা যদি হয় ফাইনাল, তাহলে হতাশার মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ ‍উইকেটে হারার পর এমন অবস্থাই হয়েছিল পাকিস্তান দলের। 

এশিয়া কাপে ভারতের কাছে পরাজয়ের পর রানার্স আপের পুরস্কার অবশ্য নিয়েছে পাকিস্তান। তবে আর্থিক পুরস্কারের চেক নেওয়ার পর হতাশাই প্রকাশ করেছেন দলের অধিনায়ক সালমান আলি আঘা। সেই হতাশা এতটাই গভীর ছিলো যে প্রাইজমানির চেক নেওয়ার পর তা অতিথির সামনে ছুড়ে মারেন তিনি। ৭৫ হাজার ইউএস ডলারের চেকটি নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেওয়ার পর মঞ্চ ছাড়ার সময় ছুড়ে ফেলে দেন সালমান।

পরে মুচকি হাসতে হাসতে মঞ্চ ছাড়েন সালমান। তার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা এখন ভাইরাল। ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেটে এবার অনেক অসৌজন্যমূলক ঘটনা ঘটেছে। এশিয়া কাপে যেমন ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানো, প্রেস কনফারেন্স বাতিল, অতিথির কাছ থেকে ভারতের পুরস্কার না নেওয়া এবং সালমানের এমন ঘটনা উল্লেখযোগ্য।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪