| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ১৭:৩২:৫৫:অপরাহ্ন  |  ১২৭২১০১ বার পঠিত
পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

ওয়ানডে দিয়ে শুরু, টি-টোয়েন্টিতে সমাপ্তি—আগামী মাসে ঢাকায় বসছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আসর। তবে সূচিতে এসেছে সামান্য পরিবর্তন, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যআগামী ১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। পরের দুটি ওয়ানডেও একই ভেন্যুতে, যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।


এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে। নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।


আসন্ন সিরিজটিকে ঘিরে বাড়তি গুরুত্ব দুই দলের কাছেই। কারণ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজকে শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।


বাংলাদেশের সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরের স্মৃতিও সতেজ। ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিহাস গড়ে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজে উল্টো ধাক্কা খেতে হয়েছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ অবশ্য শেষ হয়েছিল ১-১ সমতায়।


তাই এবার ঘরের মাঠে সিরিজটি হয়ে উঠতে পারে প্রতিশোধ ও প্রমাণের লড়াই—যেখানে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে উভয় দলই।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪