| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়ানডের ১৬ সদস্যের দল ঘোষণা, ডাক পেলেন সাইফ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৪, ২০২৫ ইং | ০৪:১৭:০৬:পূর্বাহ্ন  |  ১২৪৮০১১ বার পঠিত
ওয়ানডের ১৬ সদস্যের দল ঘোষণা, ডাক পেলেন সাইফ

রিপোর্টার্স২৪ ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা দলে তেমন পরিবর্তন হয়নি। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় লিটন দাসের জায়গা হয়নি, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমনও।

এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি টি–টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তার এখনও ওয়ানডে অভিষেক হয়নি। 

জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন পাঁচ ক্রিকেটার—অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও নাহিদ রানা। 

অন্যদিকে ওপেনার নাঈম শেখ এখনও ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি। ভিসা জটিলতার কারণে তার যাত্রাও বিলম্বিত হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড: 

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪