| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১০:১৪:০০:পূর্বাহ্ন  |  ১২৪৪৭৭২ বার পঠিত
বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা
ছবির ক্যাপশন: বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকার ক্লাবগুলোর বড় অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত ও নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরুসহ তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

রোববার (৫ অক্টোবর) ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়েছে, নির্বাচনে গঠনতন্ত্র লঙ্ঘনের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে, যা দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর।

ঢাকার প্রিমিয়ার, প্রথম থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ক্লাবগুলো বছরে কোটি কোটি টাকা ব্যয়ে ক্রিকেটের টুর্নামেন্ট আয়োজন করে আসছে। তারা উদ্বিগ্ন, চলমান অবস্থা টুর্নামেন্টগুলো থেকে নিজেদের সরে আসার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, বিসিবি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রয়েছে। মোহামেডান ও আবাহনীসহ শীর্ষ ক্লাবগুলো নির্বাচনে অংশ নেয়ার পরিবর্তে বর্জন করেছে। সংগঠকরা সতর্ক করেছেন, বর্তমান সভাপতি একক ক্ষমতায় জেলা ও বিভাগীয় কমিটি বদলের চেষ্টা করছেন, যা গভীর ষড়যন্ত্রের অংশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪