| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিসা না পাওয়ায় শারজা ছেড়ে সিলেটে খেলছেন সৌম্য সরকার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১০:৪৬:০৮:পূর্বাহ্ন  |  ১২৪৪৫৭৮ বার পঠিত
ভিসা না পাওয়ায় শারজা ছেড়ে সিলেটে খেলছেন সৌম্য সরকার
ছবির ক্যাপশন: ভিসা না পাওয়ায় শারজা ছেড়ে সিলেটে খেলছেন সৌম্য সরকার

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ইতোমধ্যে জিতে নেওয়ার পর আজ রাতে শারজায় সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে দলের সদস্য সৌম্য সরকার ভিসা না পাওয়ায় শারজা যেতে পারেননি এবং সিলেটে থেকেই খেলছেন। তিনটি ম্যাচ মিস করার পর আজ খুলনার হয়ে ঢাকার বিরুদ্ধে ১৯ বলে ২৪ রান করে দলকে ১৮৭ রানের লক্ষ্য দিয়েছে সৌম্য।

পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’ করলেন না ভারতের নারী অধিনায়কওপাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’ করলেন না ভারতের নারী অধিনায়কও

সৌম্য আসলে সিলেটে রয়ে গেছেন সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায়। ভিসা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের হয়ে ৮৭টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। বিসিবি থেকে দেরিতে ভিসার আবেদন করায় সাড়া দেয়নি ঢাকাস্থ আরব আমিরাত দূতাবাস।

এ কারণেই গত ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা সৌম্য আফগানিস্তান সিরিজেও খেলতে পারছেন না। সাদমানের পর এবার জয়ও করলেন সেঞ্চুরি, সিলেটের বিদায়সাদমানের পর এবার জয়ও করলেন সেঞ্চুরি, সিলেটের বিদায়

এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘শুধু সৌম্য সরকার না, আমাদের নাইম শেখেরও ভিসাটা আসেনি কিন্তু। নাইম শেখেরও ভিসাটা আসলেই ও চলে যাবে। যেহেতু আজকে আমাদের লাস্ট টি-টোয়েন্টি ম্যাচটা, সৌম্য সরকারের আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কাল পর্যন্ত অপেক্ষা করেছি। কালকেও ওকে বলে রেখেছিলাম, যদি ভিসা পেয়ে যাই, কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে, দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিংরুমে থাকবে, দলের সাথে থাকবে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪