| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৫ ইং | ১৫:১১:২৪:অপরাহ্ন  |  ১২৪৪০১১ বার পঠিত
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : সাদা বলের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও এখনো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা হয়নি বাংলাদেশের। রবিবার শারজায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে এসেছে সেই সুযোগ। বাংলাওয়াশের লক্ষ্যে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক।

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে, একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব। আফগানদের একাদশেও একটি বদল, নূর আহমাদের পরিবর্তে জায়গা পেয়েছেন বাশির আহমাদ।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টানা ৯টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। কিন্ত শারজাতে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ আগে সিরিজ হেরে সেই ধারাবাহিকতা ভেঙেছে তাদের। এবার দশ বছর পর হোয়াইটওয়াশ হওয়ার শংকাতেও আছেন রশিদ খানরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী অনিক (অ), নুরুল হাসান, শামীম হোসেন,  রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী,  রশিদ খান (অ), মুজিব উর রহমান, বাশির আহমাদ, ওয়াফিউল্লাহ তারাখিল ও আবদুল্লাহ আহমাদজাই।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪