| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১০:১০:৪১:পূর্বাহ্ন  |  ১২৪০৭৩১ বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকার মৃত্যু
ছবির ক্যাপশন: ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী তারকার মৃত্যু

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার বার্নার্ড জুলিয়েন মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) উত্তর ত্রিনিদাদে অবস্থিত ভ্যালসেইনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই অলরাউন্ডার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বার্নার্ড জুলিয়েনকে স্মরণ করে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড বলেন, ‘সে (বার্নার্ড জুলিয়েন) সবসময় ১০০ শতাংশের বেশি দিতো। তার ওপর আমি সবসময় নির্ভর করতে পারতাম, হোক সেটা ব্যাটে বা বলে। এমন একজন ক্রিকেটার আমাদের জন্য বড় সম্পদ ছিল।’

জুলিয়েন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৭৫ সালের প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বিশ্বকাপের প্রথম আসরে জুলিয়েন ছিলেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ২০ রানে নিয়েছিলেন ৪ উইকেট। 

এরপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট নেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন গুরুত্বপূর্ণ ২৬ রান। বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে জুলিয়েন ১৯৭০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের কাউন্টি দল কেন্টের হয়ে খেলেন। তবে ১৯৮২-৮৩ মৌসুমে বর্ণবাদ নীতিতে থাকা দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সফরে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪