| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৪:৪২:৩৪:পূর্বাহ্ন  |  ১২৩৮০৩২ বার পঠিত
নারী বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড
ছবির ক্যাপশন: নারী বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ভারতের গৌহাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।

প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে স্বল্প রানে আটকে রেখে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় টাইগ্রেসরা। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়; যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’

বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতেও চারবারের দেখায় ইংলিশদের কাছে চারবার হেরেছে বাংলাদেশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪