| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বেঞ্চে’ জামাল, একাদশে ফিরলেন সামিত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১১:১৮:৫৬:পূর্বাহ্ন  |  ১২০৭৪২৫ বার পঠিত
‘বেঞ্চে’ জামাল, একাদশে ফিরলেন সামিত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে এখন শুধু ‘যদি-কিন্তু’ সমীকরণেই বেঁচে রয়েছে বাংলাদেশের সম্ভাবনা। হংকংয়ের কাছে আগের ম্যাচে ঘরের মাঠে হার, যেন মূলপর্বে ওঠার স্বপ্নকে শেষ করে দিয়েছে আগেভাগেই।

তবু শেষ চেষ্টা বলতে আরও তিন ম্যাচ বাকি, আর সেখান থেকে প্রত্যাশিত নয় পয়েন্টই হতে পারে আশার শেষ আলো।

সে যাত্রার প্রথম ধাপ আজ সোমবার। সন্ধ্যা ৬টায় কাই তাক স্পোর্টস পার্কে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ে রক্ষণাত্মক ‘বাস পার্ক’ ফরমেশনেই দল সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি যেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার শেষের শুরুটা দেখেই ফেলেছেন। আজও জামালকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন এই কোচ। জামালের বদলে মাঝমাঠে নেতৃত্বের ভার পড়েছে হামজা চৌধুরীর ওপর। তার সঙ্গে আছেন সামিত সোম, যিনি আজ ফিরেছেন প্রথম একাদশে, এবং সোহেল রানা (সিনিয়র) ও শেখ মোরছালিন।

দলের রক্ষণভাগ এবার পাঁচজন নিয়ে গড়া। সেন্টার ব্যাকে থাকছেন তপু বর্মন, শাকিল আহাদ তপু ও তারিক কাজী। দুই উইং ব্যাকে যথাক্রমে জায়ান আহমেদ (লেফট ব্যাক) ও সাদ উদ্দিন (রাইট ব্যাক)। অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন তপু বর্মন, যিনি আগের ম্যাচে ছিলেন বদলি।

ফরোয়ার্ড লাইনে একমাত্র ভরসা রাকিব হোসেন। গোলপোস্ট সামলাবেন মিতুল মারমা, যাকে ঘিরে সম্প্রতি সমালোচনা থাকলেও কোচ কাবরেরা তার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪