| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানের কাছে হেরে ৯ বছরে সর্বনিম্ন অবস্থানে ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৪:৩০:১৪:পূর্বাহ্ন  |  ১১৮৮৫৪৪ বার পঠিত
জাপানের কাছে হেরে ৯ বছরে সর্বনিম্ন অবস্থানে ব্রাজিল
ছবির ক্যাপশন: জাপানের কাছে হেরে ৯ বছরে সর্বনিম্ন অবস্থানে ব্রাজিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : নয় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন দুর্দশায় পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে দলটি নেমে গেছে সপ্তম স্থানে—যা ২০১৬ সালের আগস্টের পর তাদের সর্বনিম্ন অবস্থান।

অক্টোবর আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়া সফরে গিয়ে ব্রাজিল প্রথমে দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে উড়িয়ে দেয়। কিন্তু পরের ম্যাচেই ইতিহাস গড়ে বসে জাপান। এর আগে ১৩ মুখোমুখি লড়াইয়ে কখনোই ব্রাজিলকে হারাতে না পারা এশিয়ার পরাশক্তি এবার প্রথম জয় তুলে নেয় ৩–২ গোলে।

ম্যাচে প্রথমার্ধে ২–০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এখনো ব্রাজিল কোচ দলগঠন ও খেলোয়াড় বাছাইয়ে স্থায়ী সমন্বয় খুঁজছেন, তাই নানা পজিশনে নতুন মুখ দেখা যাচ্ছে বারবার।

জাপানের কাছে হারার পর ব্রাজিলের র‌্যাঙ্কিং পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৭৫৮.৮৫। গত র‌্যাঙ্কিংয়ে তারা ছিল ছয়ে, এবার এক ধাপ অবনতি হয়েছে। ২০১৬ সালে তারা ১১৫৬ পয়েন্ট নিয়ে ছিল নবম স্থানে, এরপর এত নিচে আর নামেনি সেলেসাওরা।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বেও ইতিহাসের সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ব্রাজিল। ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে তারা কনমেবল অঞ্চলে পঞ্চম হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়। তাদের জয়ের হার ৫১ শতাংশ—যা এখন পর্যন্ত সর্বনিম্ন।

অন্যদিকে, সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এক ধাপ করে এগিয়েছে আর্জেন্টিনা (২য়) ও বেলজিয়াম (৬ষ্ঠ), আর ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। ইংল্যান্ড ও পর্তুগালের অবস্থান যথাক্রমে ৪ ও ৫ নম্বরে অপরিবর্তিত। ইতালি উঠে এসেছে নবম স্থানে, আর জার্মানি দুই ধাপ এগিয়ে ১০ নম্বরে।

বাংলাদেশও সামান্য উন্নতি করেছে। ফিফার হালনাগাদ তালিকায় লাল-সবুজের দল ১৮৪ থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১–১ গোলে ড্র করায় পয়েন্ট বেড়েছে জামাল–হামজাদের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪