| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে ৪ জন নিহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৬:২৮:০৬:পূর্বাহ্ন  |  ১৩৫৮৩৭৪ বার পঠিত
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে  ৪ জন নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।পূর্বাঞ্চলের পাহাড়ি এলাকায় প্রথম দফায় হামলায় দুজনের মৃত্যু হয়। পরে দক্ষিণের নাবাতিয়াহ এলাকায় দ্বিতীয় দফা হামলায় আরও দুজন নিহত হন। এর মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা এনএনএ।

এনএনএর খবরে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত বেকা উপত্যকার পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একাধিক তীব্র হামলা চালায়।সূত্র : টাইমস অব ইসরায়েল 

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা নাবাতিয়াহ এলাকায় হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে হামলা চালিয়েছে। এ ছাড়া বেকা উপত্যকায় হিজবুল্লাহর প্রশিক্ষণ শিবির ও ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাতেও বোমা বর্ষণ করা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, এসব স্থাপনাগুলো থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে একই ক্ষেপণাস্ত্র কারখানায় একাধিকবার হামলা চালিয়েছে ইসরায়েল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪