| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগ নিষিদ্ধ অনুরোধ নয়, ছাত্র-জনতার সিদ্ধান্ত : হাসনাত আব্দুল্লাহ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯১৫০৭ বার পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধ অনুরোধ নয়, ছাত্র-জনতার সিদ্ধান্ত : হাসনাত আব্দুল্লাহ
ছবির ক্যাপশন: আওয়ামী লীগ নিষিদ্ধ অনুরোধ নয়, ছাত্র-জনতার সিদ্ধান্ত : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক : গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।


শুক্রবার (২ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।


এদিন আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশে অংশ নিতে ঢাকার গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

সেই মঞ্চে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা অনুরোধ নয়, এটা ছাত্র-জনতার সিদ্ধান্ত।’


এর আগে, সকালে এক পোস্টে তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’

সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪