| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইএল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১৬:০২:৪৩:অপরাহ্ন  |  ১১০৬২৬০ বার পঠিত
আইএল টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর। এবারের আসরে এমআই কেপ টাউনের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডকে।

সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল হবে ৪ জানুয়ারি। ৬ দল ও ৩৪ ম্যাচের ফ্র্যাঞ্চাইজি লিগটি হবে আবুধাবি, দুবাই ও শারজাহতে। 

গত মাসে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার পুরান ও পোলার্ড। জুলাইয়ে এমআই নিউ ইয়র্কের হয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপাও জয় করেন তারা। 

সাকিব-পুরান-পোলার্ড ছাড়াও এই দলে খেলবেন তিন ক্যারিবিয়ান ক্রিকেটার রোমারিও শেফার্ড, আন্দ্রে ফ্লেচার ও আকিম ওগিস। চলতি মাসের শুরুতে হওয়া নিলাম থেকে সবচেয়ে বেশি দামে আন্দ্রে ফ্লেচারকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। 

এ ছাড়াও এই দলে খেলবেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, এএম গাজানফার, ফজলহক ফারুকি, টম ব্যান্টন, নাভিন-উল-হক, উসমান খান, মুহাম্মাদ ওয়াসিমরা।

নিলাম: মুহাম্মদ রোহিদ, জর্ডান থম্পসন, নাভিন উল হক, আন্দ্রে ফ্লেচার, নুশথুশ কেগিজে, মোহাম্মেদ শফিক, জয়েন উল আবিদিন, উসমান খান, আকিম ওগিস, আরাব গুল, তাজিন্দার ধীলন, জাহর খান এবং সাকিব আল হাসান।

রিটেনশন ও সরাসরি চুক্তি: ফজলহক ফারুকি, টম ব্যান্টন, রোমারিও শেফার্ড, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, মুহাম্মদ ওয়াসিম এবং কামিন্দু মেন্ডিস।

ওয়াইল্ডকার্ড: নিকোলাস পুরান এবং কাইরন পোলার্ড।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪