| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হারের দায় শিশির ও বাজে ফিল্ডিংকে দিলেন লিটন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩১, ২০২৫ ইং | ১৮:২০:২৯:অপরাহ্ন  |  ১০৯৯১৮৫ বার পঠিত
হারের দায় শিশির ও বাজে ফিল্ডিংকে দিলেন লিটন


রিপোর্টার্স২৪ ডেস্ক  : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের কারণে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের।


শুক্রবার (৩১ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচেও ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো লিটন কুমার দাসের দল।

চট্টগ্রামের আগে ব্যাট করে ১৫২ রান করেও ক্যারিবীয়দের জয় ঠেকাতে পারেনি টাইগাররা। ম্যাচের শেষে হারের কারণ হিসেবে শিশির ও বাজে ফিল্ডিংকে দায়ী করেছেন অধিনায়ক লিটন।

বাংলাদেশের দেয়া ১৫২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ১৬.৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে সহজেই টপকে যায়। এই ম্যাচে বাংলাদেশের বোলাররা ছিলেন বেশ খরুচে। তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন উইকেট পেলেও রান দিয়েছেন উদারভাবে। ম্যাচ শেষে লিটন কুমার দাস বোলারদের খরুচে হওয়ার জন্য শিশিরকে দায়ী করেন,‘কিছু জিনিস আছে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন না। যখন আমরা ব্যাটিং করছিলাম তখন শিশির ছিল না। কিন্তু আমরা বোলিং করার সময় মাঠে শিশির ছিল।’


এছাড়াও, বদলি ফিল্ডার তাওহীদ হৃদয় ও তানজিম সাকিবের সহজ ক্যাচ মিসকেও হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন লিটন। তিনি বলেন,‘যখন আপনি গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিস করবেন, তখন সেটা কাটিয়ে ওঠা বেশ কঠিন।’ তবে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকেও কৃতিত্ব দিয়ে টাইগার দলপতি বলেন,‘পুরো সিরিজ জুড়েই তারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে সামনে ঘুরে দাঁড়াতে চাই।’

এর আগে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও, টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে সিরিজ শেষ করল।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪