| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্য দেশের ‘সরকার পরিবর্তনে’ মার্কিন নীতির শেষ হয়েছে: তুলসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০২, ২০২৫ ইং | ১৫:৪৪:৩০:অপরাহ্ন  |  ১২৮৫১১৩ বার পঠিত
অন্য দেশের ‘সরকার পরিবর্তনে’ মার্কিন নীতির শেষ হয়েছে: তুলসী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত কয়েক দশক ধরে চলা অন্য দেশের ‘সরকার পরিবর্তনের মাধ্যমে অনুগত ও নতুন  শাসন ব্যবস্থার’ নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালের দ্বিতীয় মেয়াদে সেই নীতি পাল্টে গেছে বলে বলছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

স্থানীয় সময় শুক্রবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন ‘মানামা সংলাপে’ যুক্তরাষ্ট্রের নয়া পররাষ্ট্রনীতি নিয়ে এসব কথা বলেন তুলসী গ্যাবার্ড । 

এ সংলাপের আয়োজন করে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজ (আইআইএসএস) ।

তুলসী গ্যাবার্ড মন্তব্য করেন, পররাষ্ট্র নিয়ে ওয়াশিংটনের বিগত সময়ের চিন্তাপদ্ধতি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে । দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) বা জাতি গঠনের একধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল। এটি ছিল 'সবার জন্য প্রযোজ্য' এমন একটি নীতি, যেখানে সরকার উৎখাত করা, অন্য দেশে আমাদের শাসনব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে বেশি শত্রু তৈরি করে চলে আসা।’

তুলসী গ্যাবার্ড আরও বলেন, এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয়, অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, আইএসআইএসের (ইসলামিক স্টেট) মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, তুলসী গ্যাবার্ডের এ মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি। যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে ‘অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা’কে গুরুত্ব দেয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪