রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ সফরের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সামনে খুব একটা বিরতির সুযোগ নেই। এবার তাদের দৃষ্টি নিউজিল্যান্ড সফরে। আসন্ন এই সফরের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
দলের খবর অনুযায়ী, শামার স্পিঙ্গার কিউই সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন। এছাড়া ম্যাটথু ফোর্ডও চোট কাটিয়ে তিন মাস পর দলে অন্তর্ভুক্ত হয়েছেন।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে গুড়াকেশ মোতি বাদ পড়েছেন। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে তিনি চার উইকেট নিয়েছিলেন, কিন্তু টি-টোয়েন্টিতে মাত্র একটি ম্যাচ খেলে বাজে পারফরম্যান্সের কারণে তিনি দল থেকে বাদ পড়েছেন।
কিউইদের বিপক্ষে নভেম্বরের ৫ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। অকল্যান্ডে পরপর দুই দিনে হবে নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল :
শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
রিপোর্টার্স২৪/ঝুম