| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৩, ২০২৫ ইং | ১৭:২৯:৪২:অপরাহ্ন  |  ১৩২৪৬১৮ বার পঠিত
ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ / ডেস্কঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  চুক্তিভিত্তিক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার (৩ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার এ রায় দেন।

আদালত একই সঙ্গে এ নিয়োগ কার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন ।

চার সপ্তাহের মধ্যে আদালত স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্টদেরকে  রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মো. লিয়াকত আলীর পক্ষে  মামনুর রশিদ ।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি স্থগিত চেয়ে মো. লিয়াকত আলী হাইকোর্টে রিট করেন।

রিপোর্টার্স ২৪ / জয়


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪