| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান ম্যাচে মাথা ফেটে হাসপাতালে রোমান সরকার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:০৪:৩০:পূর্বাহ্ন  |  ১০৫৪৮১৬ বার পঠিত
পাকিস্তান ম্যাচে মাথা ফেটে হাসপাতালে রোমান সরকার
ছবির ক্যাপশন: পাকিস্তান ম্যাচে মাথা ফেটে হাসপাতালে রোমান সরকার

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ লড়াই এক ভয়াবহ দৃশ্যের কারণে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। ম্যাচের শুরুতেই মাথায় বল লেগে গুরুতর আঘাত পান বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার রোমান সরকার। তাকে ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নিতে হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়। কিন্তু ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই মাঠে নেমে আসে নীরবতা। পাকিস্তানের এক খেলোয়াড়ের জোরালো শট প্রতিরোধ করতে গিয়ে সরাসরি মাথায় আঘাত পান রোমান। রক্তে ভেসে যায় তার জার্সি, হতভম্ব হয়ে পড়ে সহখেলোয়াড়রা।

মাঠের চিকিৎসক দল দ্রুত ছুটে আসে, প্রাথমিক চিকিৎসার পর অবস্থার গুরুতরতা বিবেচনা করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় রোমান সরকারকে।

এই ঘটনার পর মুহূর্তেই খেলার ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ দল। রোমানের অনুপস্থিতিতে রক্ষণভাগে দেখা দেয় অস্থিরতা। ঠিক সেই সময় পাকিস্তান পায় পেনাল্টি স্ট্রোক, যা নিখুঁতভাবে জালে পাঠান অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। গোলরক্ষক বিপ্লব কুজুর সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বল ঠেকাতে পারেননি তিনি।

তবে হাল ছাড়েনি লাল-সবুজের যোদ্ধারা। ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে গর্জে ওঠে ভাসানী স্টেডিয়াম। ১৫তম মিনিটে হুজাইফা হোসেনের দুর্দান্ত রিভার্স হিটে গোল, সমতায় ফেরে বাংলাদেশ। দর্শকরা তখন দাঁড়িয়ে করতালি দেন আহত রোমানের নামে স্লোগান তুলে।

রোমান সরকারের আঘাত দলের মনোবলে স্পষ্ট ছাপ ফেললেও, তার সহযোদ্ধারা জানিয়ে দিয়েছেন। এই আঘাত লড়াই থামাতে পারবে না। মাঠজুড়ে তখন একটাই প্রতিধ্বনি: রোমানের জন্য জয় চাই!


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪