| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের তুর্কি হামজা, সামিত - ভারতের কি রায়ান ?

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৬, ২০২৫ ইং | ১৯:১৮:২৫:অপরাহ্ন  |  ১০৩৭৭১২ বার পঠিত
বাংলাদেশের তুর্কি হামজা, সামিত - ভারতের কি রায়ান ?

রিপোর্টার্স২৪ডেস্ক :  অনুমতি পায়নি এখনো, তবু অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ারে খেলা রায়ান উইলিয়ামস কে বাংলাদেশে নিয়ে আসছে ভারত। আজ তাকে স্কোয়াডে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

বাবার পরিচয় সূত্রে ইংল্যান্ড ও ওয়েলসের হয়েও খেলতে পারতেন তিনি। মা ভারতীয় হলেও ভারতের হয়ে খেলতে হলে রায়ানকে ফিফার অনুমতি লাগবে। যা এখনো নিশ্চিত নয়। ২০১৯ সালে অজিদের হয়ে অভিষেক হয় জন্মসূত্রে অস্ট্রেলিয়ান রায়ানের।   ভারতের হয়ে তাকে খেলতে আগ্রহী করেছে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান সুপার লিগের দলে খেলাও। 

আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বের। যা এখন শুধুই নিয়ম রক্ষার ম্যাচ হলেও প্রতিপক্ষ ভারত বলেই বিষয়টি উভয় দলের জন্য মর্যাদার লড়াই। 

কেননা মূল পর্বে খেলার যোগ্যতা আগেই হারিয়েছে দুই দল। আর সে কারনেই হয়তো বাংলাদেশের পথই অনুসরণ করছে ভারত। গত এক বছরে বেশ কজন প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। যার মধ্যে হামজা চৌধুরী অন্যতম। লেস্টার সিটির মিডফিল্ডারের মতোই ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রায়ানের। পোর্টসমাউথ, ফুলহামের মতো ক্লাবে খেলেছেন তিনি। 

দেশের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে এবার দলে রাখেনি ভারত। সঙ্গে লিস্টন কোলাসোর মতো ফরোয়ার্ডকেও বাংলাদেশের বিপক্ষে রাখেননি কোচ খালিদ জামিল।

গোলরক্ষক : গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল।

রক্ষণভাগ : আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউম্নাম, হমিংথানমাওইয়া রালতে, জয় গুপ্ত, প্রমভীর, রাহুল ভেকে, স্যান্ডেশ ঝিঙ্গান।

মিডফিল্ডার : ব্রাইসন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড : এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) এর আগে ৫ নভেম্বর ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষনা করেছিল -

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন এবং মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার : তারিক রায়হান কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন এবং সাদ উদ্দিন।

মিডফিল্ডার : সৈয়দ শাহ কাজেম কিরমানী, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী এবং শমিত সোম।

ফরোয়ার্ড : মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন ।

উল্লেখ্য নিরাপত্তার স্বার্থে  সব স্থানে সেনা সদস্যের অবস্থান করা এবং খেলা শেষে সব স্টেকহোল্ডার অর্থাৎ ভিভিআইপি, ভিআইপি, সাধারণ দর্শকদের স্টেডিয়াম হতে প্রস্থান করার আগ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য উপস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কতৃপক্ষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪