| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিপিএল ২০২৫ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ০৭:২৩:০২:পূর্বাহ্ন  |  ১০৩৬১৭৩ বার পঠিত
বিপিএল ২০২৫ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল
ছবির ক্যাপশন: বিপিএল ২০২৫ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের স্টার ক্রিকেটার তামিম ইকবাল এবার বিপিএলে খেলবেন না। দেশের সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, হ্যাঁ, আমি এবারের বিপিএলে অংশ নিচ্ছি না। প্লেয়ার্স ড্রাফট থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য আমি বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছি।

২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরে খেলা তামিম সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের নেতৃত্বে দলকে শিরোপা এনে দিয়েছিলেন। তবে এবার ফ্র্যাঞ্চাইজিটি না থাকা এবং ফিসনেটসহ অন্যান্য জটিলতার কারণে তার বিপিএল খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে। ক্রিকেট বিশ্ব ও ফ্যানদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে তামিম স্পষ্ট করলেন, এই মৌসুমে তার নাম খেলোয়াড় তালিকায় থাকবে না।


রিপোর্টার্স২৪ / ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪