| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৭, ২০২৫ ইং | ১৫:৫৪:২১:অপরাহ্ন  |  ১০৩৫৫০৭ বার পঠিত
উগান্ডাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সোমবার আজ পর্দা ওঠেছে নারীদের কাবাডি বিশ্বকাপের। প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ, উদ্বোধনী ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ ছিল উগান্ডা। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এই ম্যাচে উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। 

বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে লড়াই জমিয়ে তুলেছিল আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডা। তবে বাংলাদেশ বিরতিতে যায় ১৪-১২ পয়েন্টের লিড নিয়েই।

প্রথমবারের দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দ ধরে রাখতে পারেনি উগান্ডা। এ অর্ধে দু’বার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মেয়েরা ম্যাচ জিতে নেয় ৪২-২২ পয়েন্টে।

উগান্ডার বিপক্ষে জয়ের এই ম্যাচে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের স্মৃতি আক্তার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘প্রথমত, শুরুতে আমরা একটু স্নায়ুর চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই উগান্ডার সাথে খেলিনি, ওদের খেলা আমাদের বুঝতে একটু সময় লেগেছে আর কি। ওর জন্য শুরুতে একটু গোলমাল হয়েছে আমাদের খেলায়।’

পদক জয়ের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে এরকম। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় দিব ইনশাল্লাহ।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪