| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জার্মানিকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ১৫:২৫:২৩:অপরাহ্ন  |  ১০৩৩৩৭৬ বার পঠিত
জার্মানিকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই উগান্ডাকে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকেও বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানদের ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।

বোনাস পয়েন্ট পেয়ে শুরু করা বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যেই জার্মানিকে একদফা অল আউট করে দেয়। ম্যাচের বাকি সময়টাও আধিপত্য ধরে রাখে লাল-সবুজের মেয়েরা। শুরু থেকেই জার্মানিকে চেপে ধরে দ্বাদশ মিনিটের মধ্যেই জার্মানিকে দুবার অলআউট করে বাংলাদেশ। ১৯ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় স্বাগতিকরা। 

দ্বিতীয়ার্ধে জার্মানি কিছুটা প্রতিরোধ গড়ে, তবে উজ্জীবিত বাংলাদেশকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই অর্ধেও প্রতিপক্ষকে দুইবার অল আউট করেন শ্রাবণী-বৃষ্টিরা। নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার (১৯ নভেম্বর) বিশ্বকাপের শিরোপাধারী ভারতের মুখোমুখি বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

শক্তি-সামর্থ্যে যদিও ভারত বাংলাদেশের চেয়ে এগিয়ে, তবে টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে থাকার কথা বললেন বাংলাদেশ অধিনায়ক রূপালি আক্তার। তিনি বলেন, ‘সবাই বিশ্বকাপে ভালো করার ইচ্ছা নিয়ে আসে। জার্মানি ওদের মতো করে চেষ্টা করেছে। আমাদের লক্ষ্য ছিল জিতে ভারত ম্যাচের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া, আমরা সেটা করতে পেরেছি।’ 

রূপালি বলেন, ‘মনে আমাদের ভারতের সাথে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। কেননা, ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। তবে টানা দুই জয় পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস, মনোবল অনেক বেড়েছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪