| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পেনাল্টি মিস করে অপ্রত্যাশিত ড্র করল ব্রাজিল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৫ ইং | ২৩:৪১:৩৬:অপরাহ্ন  |  ১০৩২৭৬৩ বার পঠিত
পেনাল্টি মিস করে অপ্রত্যাশিত ড্র করল ব্রাজিল

রিপোর্টার্স২৪ডেস্ক:  বিশ্বকাপ প্রস্তুতি সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। ফ্রান্সের লিলের ডেক্যাথলন এরেনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এক প্রীতি ম্যাচে অপ্রত্যাশিতভাবে ব্রাজিলকে রুখে দিয়েছে দুর্বল তিউনিসিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে লুকাস পাকেতার পেনাল্টি মিস ব্রাজিলের জয়ে প্রধান বাধা হয়ে দাঁড়াল। এই ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু লুকাস পাকেতার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি সেলেসাওরা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

ফ্রান্সের লিলেয় শুরু থেকে আক্রমণ ও বলদখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও ব্রাজিল যেন ঠিক ছন্দে ছিল না। তাঁদের আক্রমণগুলো ছিল লক্ষ্যহীন এবং নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল চোখে পড়ার মতো।

ভুল পাসের কারণে আক্রমণগুলো বারবার তাল হারানোয় পাওয়া হচ্ছিল না কাঙ্ক্ষিত গোলটিও। আর ব্রাজিলের এই ছন্দহীনতার সুযোগ নিয়ে প্রতি-আক্রমণ থেকে আকস্মিক গোল আদায়ের চেষ্টা করে তিউনিসিয়া। সেই লক্ষ্যে শেষ পর্যন্ত সফলও হয় তারা। ম্যাচের ২৩ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে তিউনিসিয়াকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।

গোল খেয়ে ব্রাজিল চেষ্টা করে স্বরূপে ফেরার। কয়েকবার আক্রমণেও যায় তারা।

৪৩ মিনিটে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় আফ্রিকান দেশটি। দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান        তরুন ফরোয়ার্ড এস্তেভাও। এটি ব্রাজিলের হয়ে চার ম্যাচে এস্তেভাওয়ের চতুর্থ গোল। এই গোলের পর সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দেখা মেলে সংগঠিত ও আগ্রাসী ব্রাজিলের। পরপর কয়েকবার আক্রমণে গিয়ে তিউনিসিয়ার রক্ষণকে কাঁপিয়েও দেয় তারা। কিন্তু প্রত্যাশিত গোলটি মিলছিল না কোনোভাবে।

এ সময় তিউনিসিয়া যথারীতি নির্ভর করে প্রতি-আক্রমণের ওপর। এই কৌশলে দারুণ কিছু সুযোগও তৈরি করে তারা। যদিও গোল পাওয়া হচ্ছিল না তাদেরও। তিউনিসিয়া না পারলেও ব্রাজিলের সামনে সহজ সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার। আরেকটি পেনাল্টি গোলে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা। এই মিসই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়, শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়ে দুই দল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪