| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২০, ২০২৫ ইং | ০৪:৪৬:৪৩:পূর্বাহ্ন  |  ১৪৮৫৮৬১ বার পঠিত
শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক
ছবির ক্যাপশন: শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিক

রিপোর্টার্স২৪ ডেস্ক : সকালের সেশনের শুরুতেই টানটান উত্তেজনা। ম্যাথিউ হামফ্রেসের স্পিনে দিনের চতুর্থ বলেই বিপদে পড়েছিলেন মুশফিকুর রহিম—বল গিয়ে লাগে প্যাডে, জোরালো এলবিডব্লু আবেদনও ওঠে। সাড়া দেননি আম্পায়ার, কিন্তু মুহূর্তটুকুতে বাংলাদেশের সমর্থকদের বুক কেঁপে ওঠা স্বাভাবিকই ছিল। পরের বলটিও ব্যাট না ছুঁয়ে উইকেটকিপারের হাতে—ওভার শেষ হতেই মুশফিকের অপেক্ষা আরও দীর্ঘ হয়।

কিন্তু সেই অপেক্ষা থেমে যায় পরের ওভারেই। জর্ডান নেইলের তৃতীয় বলে নির্ভার সিঙ্গেল নিয়ে শততম টেস্টে সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন মুশফিকুর রহিম। বিশ্বের ১১তম ব্যাটার, আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি এখন থেকে এই কীর্তি তারই।

যদিও মুশফিক একটা জায়গায় এখন অনন্য। এই তালিকায় প্রথম বাংলাদেশি যে তিনি। এই সেঞ্চুরিতে আরও একটা রেকর্ডে ভাগ বসিয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩টি সেঞ্চুরি এখন তার। এই রেকর্ডে তার সঙ্গী হিসেবে আছেন মুমিনুল হক।

মুশফিক ইতিহাস গড়ার এই ইনিংসে নেমেছিলেন প্রথম দিনের প্রথম সেশনেই। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন কিছুটা ব্যাকফুটেই ছিল। তবে তিনি সে চাপটা সামাল দেন ভালোভাবে। প্রথমে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি, তার বিদায়ের পর গড়ে লিটন দাসের সঙ্গে জুটি বাধেন মুশফিক। তাদের জুটিও সেঞ্চুরির পথে।

তার আগেই নিজের সেঞ্চুরিটা তুলে নেন মুশফিক। ১৯৫ বলে ৫ চার মেরে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। 



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪