| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপালে পুরস্কার নিতে যাচ্ছেন দৌড়বিদ নাহিদ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:৩১:৪৫:পূর্বাহ্ন  |  ১০১৬১৩৯ বার পঠিত
নেপালে পুরস্কার নিতে যাচ্ছেন দৌড়বিদ নাহিদ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের তরুণ রানার ও ব্যাংক কর্মকর্তা নাহিদুল ইসলাম নাহিদ ২২ নভেম্বর নেপাল ম্যারাথনে অংশ নিতে যাচ্ছেন। দৌড়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ফিটনেস, সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং দৌড়কে জনপ্রিয় করার জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তারই স্বীকৃতি হিসেবে তিনি পাচ্ছেন ‘নেপাল এক্সিলেন্স ইন্টারন্যাশনাল আওয়ার্ড’, যা দেশের জন্য এক অনন্য গৌরব।

নাহিদের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল থাইল্যান্ডে। তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাংকক ম্যারাথন সফলভাবে শেষ করেছেন। অসংখ্য দেশের পেশাদার দৌড়বিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়ে শুধু যোগ্যতার প্রমাণই দেননি, বাংলাদেশের লাল-সবুজের মানও তুলে ধরেছেন। ব্যাংকক ম্যারাথনের পর এখন নেপালের পথে আরও বড় স্বপ্ন ও দায়িত্ব নিয়েই যাচ্ছেন তিনি।

নাহিদ দীর্ঘদিন ধরে দেশে দৌড়কে একটি ইতিবাচক জীবনধারা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছেন। নিয়মিত দৌড়ের উপকারিতা, স্বাস্থ্যসচেতনতা ও মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন। নতুন প্রজন্মকে দৌড়ের প্রতি অনুপ্রাণিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করেছেন এবং নিজের অভিজ্ঞতা ও প্রস্তুতির কৌশল শেয়ার করেছেন।

নাহিদুল ইসলাম বলেন, “আমি কখনো ভাবিনি দৌড় আমাকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাবে। এই সম্মান শুধু আমার নয়, বাংলাদেশের সেইসব সাধারণ মানুষেরও, যারা প্রতিদিন সকালে উঠে দৌড়ান, হাঁটেন, সচেতনভাবে বাঁচতে চান।”

তিনি আরও জানান, “ব্যাংকক ম্যারাথনের অভিজ্ঞতা আমাকে আরও শক্তি দিয়েছে। নেপালে গিয়ে এই পুরস্কার গ্রহণের পাশাপাশি স্থানীয় দৌড়বিদদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করব এবং নেপালগঞ্জের ম্যারাথনেও অংশ নেব।”

২২ নভেম্বর নেপাল ম্যারাথনে দেশের পতাকা হাতে দৌড়াবেন নাহিদ। প্রতিযোগিতা শেষে যে আন্তর্জাতিক সম্মাননা তিনি গ্রহণ করবেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের দৌড় সম্প্রদায়, ফিটনেস অনুরাগী এবং তরুণ প্রজন্মের জন্য বিরল প্রেরণার মুহূর্ত হয়ে থাকবে।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দৌড়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন নাহিদ। নেপালে তার সফলতা দেশের মানুষের গর্বকে আরও উজ্জ্বল করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪