| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবের রেকর্ড ছুঁলেন তাইজুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৫ ইং | ০৯:৪২:৫৯:পূর্বাহ্ন  |  ১০১৬১০৮ বার পঠিত
সাকিবের রেকর্ড ছুঁলেন তাইজুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছে বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের ইনিংস ২৬৫ রানে গুটিয়ে দেয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যিনি ৪ উইকেট শিকার করেছেন। এই পারফরম্যান্সে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিব আল হাসানের পাশে বসেছেন তাইজুল।

গত বছর সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন সাকিব, যেখানে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। এরপর দীর্ঘদিন খেলেননি। সাকিবের অনুপস্থিতিতে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন তাইজুল।

বাংলাদেশের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শেষ দিকে দুটি উইকেট নেন এবং ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের ক্যাচে আউট করে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন।

৩৫.৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন তাইজুল। এর ফলে ৫৭টি টেস্ট খেলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৬। এতদিন শীর্ষ টেস্ট বোলারের তালিকায় সাকিব ছিলেন; এবার তাইজুল তার পাশে বসেছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪