| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৬ বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ফ্রান্স

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৫ ইং | ০৭:৩১:০৩:পূর্বাহ্ন  |  ১০১৪১৮৫ বার পঠিত
২০২৬ বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ফ্রান্স
ছবির ক্যাপশন: ২০২৬ বিশ্বকাপের আগে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-ফ্রান্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ সালের বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ফ্রান্স। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা বেশ কিছু প্রীতি ম্যাচ খেলছে এবং আগামী মার্চে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল (শুক্রবার) ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন কিলিয়ান এমবাপের দল ফ্রান্সের প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে। মার্কিন মাটিতে অনুষ্ঠিত হবে ব্রাজিলের বিপক্ষে একটি ম্যাচ (বোস্টন) এবং কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ম্যাচ (ফ্লোরিডা)। যদিও সূচি এখনও চূড়ান্ত নয়, তবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ দিয়ালো বলেন, এখনো কোনো চূড়ান্ত স্বাক্ষর হয়নি, তবে দুটি মর্যাদাপূর্ণ দলের সঙ্গে মার্কিন মাটিতে খেলার আলোচনা অনেকটাই এগিয়েছে। বিশ্বকাপের আগে এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। তিনি আরও জানান, গ্রুপপর্বে ব্রাজিল ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই, তবে কলম্বিয়ার সঙ্গে গ্রুপম্যাচ হতে পারে।

ব্রাজিলও মার্চ থেকে জুন পর্যন্ত ন্যূনতম তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। ফ্রান্সও বিশ্বকাপের ঠিক আগে জুন মাসের শুরুতে দেশের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে।

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ইউরোপিয়ান বাছাইপর্বে ‘ডি’ গ্রুপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে গ্রুপশীর্ষ হয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। ফিফার আসন্ন ড্র অনুষ্ঠান হবে আগামী ৫ ডিসেম্বর, ওয়াশিংটন ডিসিতে। ৪৮ দলীয় এই আসরের এক নম্বর পটে থাকছে শীর্ষ ৯ দল ও তিন আয়োজক দেশ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা), ফলে ব্রাজিল ও ফ্রান্স গ্রুপপর্বে মুখোমুখি হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪