| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকা

বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৬১৩৮ বার পঠিত
বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে: উপদেষ্টা আসিফ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছি। আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি। 

তিনি বলেন, কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যেই হোক না কেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার।

সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারি আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে সত্য ও নৈতিক সাহসই মুখ্য।

তিনি বলেন, সেই কারণেই আমি নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি। আশা করি, দুদক নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটিত হবে। আমরা এমন একটি সততা, দায়বদ্ধতা ও সুশাসনের দৃষ্টান্ত রেখে যেতে চাই, যা হবে অনুকরণীয়। 

 

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪