| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুপার ওভারের নাটকীয়তায় রানার্সআপ বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ২০:৪৫:২৮:অপরাহ্ন  |  ১০০৯১৮১ বার পঠিত
সুপার ওভারের নাটকীয়তায় রানার্সআপ বাংলাদেশ

রিপোর্টার্স২৪ডেস্ক: সুপার ওভারের রোমাঞ্চেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে টাইয়ের পর সুপার ওভারে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ ‘এ’ দল। সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা জিতল পাকিস্তান।

দোহায় অনুষ্ঠিত ফাইনালে সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে ১ রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। এরপরের বলে ওয়াইড থেকে ৫ রান যোগ হয়। তবে তৃতীয় বৈধ ডেলিভারিতেই জিসান আলম বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ইনিংস থামে ৬ রানে। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৭ রান।

জবাবে রিপন মণ্ডলের করা সুপার ওভারের প্রথম চার বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ফলে হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জিসান (৬) ও সোহান (২৬) ছোট ইনিংসে ভালো শুরু করলেও ৪৪ রানের মধ্যেই চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। জাতীয় টি-টোয়েন্টি দলে নতুন ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে শূন্য রানে ফেরেন। ব্যর্থ হন অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮)।

শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজকে টার্গেট করে তিনটি ছক্কায় ২০ রান তুলে ম্যাচে ফেরান সাকলাইন ও রিপন। শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটাই হয় টাই। সাকলাইন অপরাজিত ১৬ ও রিপন অপরাজিত ১১ রান করেও দলকে জয়ের দেখা দিতে পারেননি।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১২৫ রানে থামিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের সরাসরি থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসান (২ উইকেট) দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে বড় সংগ্রহ থেকে দূরে রাখেন। সাদ মাসুদের ৩৮ রানে ভর করে দলটি ১২৫ রান পায়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪