| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে ৩৩ লক্ষ টাকার সোনা লুট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:২৮:০৬:পূর্বাহ্ন  |  ৪০৯০০৯ বার পঠিত
ঝিনাইদহে ৩৩ লক্ষ টাকার সোনা লুট

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা থানা রোডে অবস্থিত 'ভাই ভাই জুয়েলার্স' এ চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ ও রৌপ্য লুট হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় বাজার সহ,পুরো জেলা জুড়েই নেমে এসেছে চরম আতঙ্ক।

দোকান মালিক উজ্জ্বল সরকার জানান, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত দোকানের তালা ও নিরাপত্তা ভেদ করে ভেতরে প্রবেশ করে এবং    প্রায় ১৫ ভরি স্বর্ণ এবং ৭০-৮০ ভরি রৌপ্য লুট করে।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়,তারা তদন্ত শুরু করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪