| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১২:০০:০৯:অপরাহ্ন  |  ১১৭৮৭১১ বার পঠিত
জামালপুরে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে গ্যাসের ওষুধ ভেবে ইঁদুরনাশক ট্যাবলেট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে।   নিহতরা হলেন-বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া।  তারা দুইজন একে অপরের বেয়াই। 

নিহতের স্বজনেরা জানান, রোববার বিকালে কানকু মিয়া ও কমল মিয়া দু’জনই গ্যাসের ওষুধ ভেবে ভুল করে বাড়িতে রাখা ইঁদুর নাশক ট্যাবলেট খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে  অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সোমবার গভীর রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪