| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রেস্তোরাঁয় বাসি খাবার মজুত, লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১২:৩৯:৫৮:অপরাহ্ন  |  ৪৩৪১৫২ বার পঠিত
রেস্তোরাঁয় বাসি খাবার মজুত, লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় সুগন্ধা প্লাস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বাসি ও আগের রান্না করা খাবার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর) অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে তৃতীয় তলার ফ্রিজে বাসি চিকেন গ্রিল, চিকেন চাপ, শিক কাবাবসহ বিভিন্ন রান্না করা খাবার মজুত পাওয়া যায়। সরল বিশ্বাসে খাবার গ্রহণ করতে আসা ভোক্তাদের কাছে এমন খাবার পরিবেশন করা আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন অভিযানে থাকা কর্মকর্তারা।

অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

অভিযানে জেলা পুলিশের উপপরিদর্শক কালামের নেতৃত্বে একটি টিম এবং জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি সহযোগিতা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪