নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ই ডিসেম্বর) বিকেলে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার এর নিজ বাসভবনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী তাসমিন ফওজিয়া ওপেল।
এসময় তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে সব সময় আপোষহীন ছিলেন। স্বৈরাচার খুনি হাসিনা তাকে দীর্ঘদিন পরিত্যক্ত কারাগারে বন্দী করে রেখেছিলেন। নানা অসুস্থতার পরও তাকে পুনরায় গৃহবন্দী রাখা হয়। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হলে তিনি মুক্তি পান। আমাদের নেত্রীর উপর এত নির্মম নির্যাতনের পরও তিনি দেশ ও আমাদের মতো নেতাকর্মীদের ছেড়ে যাননি। বেগম জিয়া এদেশের আশা ভরসার প্রতীক। তাঁর সুস্থতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আছমা আক্তার, প্রচার সম্পাদক বাবলী বানু,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হুমায়রা বেগম সাধারণ সম্পাদক স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ সহ অনেকে
রিপোর্টার্স২৪/মিতু