| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৩:২৯:০৩:অপরাহ্ন  |  ৪৫৩৫২৮ বার পঠিত
বগুড়ায়  শহীদ কমর উদ্দিনের বাড়িতে হামলা

বগুড়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী জুলাই ছাত্র আন্দোলনে প্রাণ দেওয়া শহীদ কমর উদ্দিন বাঙ্গির পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

রোববার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলার চক আকাশতারা খাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শহীদের নাতি শিমুলসহ তিনজন আহত হন। গুরুতর অবস্থায় শিমুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, রাতের দিকে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলছিলেন শিমুল। এ সময় কয়েকজন যুবক হঠাৎ এসে তাকে ধারালো রামদা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শিমুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচাতে গেলে দুই স্থানীয় বাসিন্দাকেও হামলাকারীরা মারধর করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা পরে শহীদ কমর উদ্দিনের আধাপাকা বসতবাড়িতে ভাঙচুর চালায়। ঘরবাড়ি, মোটরসাইকেলসহ মূল্যবান মালামাল লণ্ডভণ্ড করে দেয় তারা। হামলাকারীরা বাড়িতে থাকা টাকা-পয়সাও লুট করে নিয়ে যায়। 

শহীদ কমর উদ্দিনের মা জমেলা বেগম বলেন, আমার ছেলে দেশের জন্য জীবন দিল, আর আজ আমাদের বাড়িতেই হামলা। আমরা কি একটু শান্তিতে থাকতে পারব না? কয়েকজন যুবক হঠাৎ এসে আমাদের ঘরবাড়ি ভাঙতে শুরু করে। এমন ঘটনা কখনো দেখিনি। আমরা সুষ্ঠু বিচার দাবি করি। 

এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম বলেন, শহীদ পরিবারের ওপর হামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার দায়েরের জন্য শহীদ পরিবারের প্রস্তুতি চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪