| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মহিলা লীগ নেত্রী মহুয়া আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৪:৫৫:১৯:অপরাহ্ন  |  ১১৭৪১৩০ বার পঠিত
মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

যশোর প্রতিনিধি: যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে। মহুয়া ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

ডিবি সূত্র জানায়, বিএনপি পার্টি অফিস–সংক্রান্ত একটি মামলার তদন্তে মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যার পর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।

নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন এবং জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন।

এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। ওই ঘটনাকে ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনারও সৃষ্টি হয়েছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪