শেরপুর প্রতিনিধি: ৮ ডিসেম্বর সোমবার শেরপুর পৌরসভা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।
এসময় বিভাগীয় কমিশনার কে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর পৌরসভার প্রশাসক ও উপসচিব আরিফা সিদ্দিকা এবং শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান, শেরপুর পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শেরপুর পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবার মান, জনসাধারণের সুবিধা–অসুবিধা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান পৌর প্রশাসকের সুদক্ষ তত্ত্বাবধানে শেরপুর পৌরসভা অতীতের যে কোন সময়ের তুলনায় নাগরিক সেবা প্রদানে আরও গতিশীল ও উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেরপুর- মোঃ বজলুর রহমান
পৌর সচিব শেরপুর ও পৌর সভার বিভিন্ন কর্ম্কর্তা কর্ম্ চারী বৃন্দ ।
রিপোর্টার্স২৪/বাবি