| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপিত, পাঁচ অদম্য নারী পেলেন সম্মাননা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৫৬:১৮:পূর্বাহ্ন  |  ১১৬২৭৫৬ বার পঠিত
ভাঙ্গায় বেগম রোকেয়া দিবস উদযাপিত, পাঁচ অদম্য নারী পেলেন সম্মাননা

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্ব  বক্তব্য রাখেন, উপজেলা ইনসট্রাক্টর আবু রাহাত আনসারি, সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা আক্তার রিপা, সাঈদ মাসুদ ও একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বাবু প্রমুখ। 

এসময় মহিলা বিষয়ক কার্যালয় থেকে বিশেষ বিবেচনায় পাঁচজন অদম্য নারীকে পুরস্কার বিতরণ করা হয়। সফল জননী নারী নুরুন্নাহার মাসুদ, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী শাহরিয়ার সুলতানা, সমাজ উন্নয়নে অবদান রাখায় জোবায়দা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী আক্তার পারভীন ও অর্থনৈতিক সাফল্য নারী রহিমা বেগমকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪