| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয়, সামাজিক ও পারিবারিক শিক্ষায় ঘাটতির কারণে দুর্নীতি হচ্ছে : নারায়ণগঞ্জ ডিসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:২৮:৩১:পূর্বাহ্ন  |  ১১৮৪৫৭৬ বার পঠিত
ধর্মীয়, সামাজিক ও পারিবারিক শিক্ষায় ঘাটতির কারণে দুর্নীতি হচ্ছে : নারায়ণগঞ্জ  ডিসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আমাদের ধর্মীয় শিক্ষায়, সামাজিক শিক্ষায়, পারিবারিক শিক্ষায় ঘাটতি আছে। যার কারণে প্রত্যেক জায়গাতেই কমবেশি দুর্নীতি হয়ে থাকে। সুযোগ পেলেই ক্ষমতার অপব্যবহার করি। এখন থেকে যার যার জায়গা থেকে আমরা খারাপ প্র্যাকটিস করব না।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামী শুদ্ধতা’ এই স্লোগান সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতির শিক্ষা সবার আগে দরকার। যার যার জায়গা থেকে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করব এবং মানুষ যেন পরিপূর্ণ সেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে জানতে হবে।

অনেক সময় অ্যাকশন না নেওয়ার কারণে দুর্নীতি ছড়িয়ে পড়ে। আমরা প্রত্যাশা করি, সকলে মিলে চেষ্টা করলে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহীদ সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ সাহা প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪