| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোট মনোনয়ন প্রত্যাশীর ‘আপত্তিকর মন্তব্যে শোকজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:৪৯:৪১:পূর্বাহ্ন  |  ১১৩৩৫৭৪ বার পঠিত
জোট মনোনয়ন প্রত্যাশীর ‘আপত্তিকর মন্তব্যে শোকজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসাইন কাসেমীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দল। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত কয়েক মাসে বিভিন্ন সময়ে মুফতি মনির হোসাইন কাসেমীর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য। এ বিষয়ে তাকে ইতোপূর্বে সাংগঠনিকভাবে মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। বরং আগের মতোই তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন।

এ পরিস্থিতিতে কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে দলের সভাপতির বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী জানান, “কোন বক্তব্য বা আচরণের কারণে আমাকে শোকজ করা হয়েছে, তা চিঠিতে উল্লেখ নেই। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না। দল যেহেতু শোকজ দিয়েছে, তাহলে অবশ্যই কোনো বিষয়ে তারা নাখোশ হয়েছে। বিষয়টিকে আমি স্বাভাবিকভাবেই নিচ্ছি। দলের সঙ্গে কথা বলব এবং শোকজের জবাব দেব।”

উল্লেখ্য, মনির কাসেমী কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক এবং ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী ছিলেন।

সাম্প্রতিক সময়ে মনির কাসেমী বলেছেন, “রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করেছেন, কিন্তু মাদক ব্যবসা, চাঁদাবাজি, খুন, গুমের সঙ্গে জড়িত নন—এমন যারা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা অন্তত নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবেন ইনশাআল্লাহ।”

“বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক। আজ তিনি অসুস্থ। সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া করা আমাদের সবার দায়িত্ব। আমি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি— যেন আরও কয়েকটি বছর বেঁচে থাকেন।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪