| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৩:৩০:১৫:পূর্বাহ্ন  |  ১৮৬৯৯০৬ বার পঠিত
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৭ জেলে অপহরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপনের দাবিতে সাত জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। রবিবার (৭ ডিসেম্বর) আত্মসমর্পনকৃত জলদস্যু ডন বাহিনীর পরিচয়ে স্বশস্ত্র ১০ জন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকার হাঁসখালী, চেলাকাটা, হেতালবুনি খাল থেকে তাদের অপহরণ করে। 

অপহৃত জেলেরা হলো শ্যামনগর উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল আজিজ(৫০), ইব্রাহিম হোসেন(৪৫), আনারুল ইসলাম(২২), নাজমুল হক(৩৪), শামিম হোসেন(৩৬), আনোয়ার হোসেন(৩২) ও হরিনগর জেলেপাড়ার মুজিবুল হোসেন(৩৫)। 

ফিরে আসা দুই জেলে ফজের আলী ও সবুজ মিয়ার বলেন, সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে দুই তারিখে পাশ সংগ্রহ করে তারা কাঁকড়া শিকারের জন্য বনে যায়। সেখানে তারা মালঞ্চ নদীর বিভিন্ন খালে অবস্থান করছিল। এ সময় তিনটি নৌকায় ১০ জন বন্দুকধারী তাদেরকে ঘিরে ধরে। প্রতি নৌকা থেকে একজনকে উঠিয়ে নেওয়ার পাশাপাশি মুক্তিপনের টাকা পাঠানোর নির্দেশ দেয়। পারিবারিক সুত্রে জানা যায় গত মঙ্গলবার পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪