অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর(মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ৫ জনকে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু, বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ফারুক , উপজেলা প.প. কর্মকর্তা ডা. আলিমুন রাজীব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা সহ সমাজের বিভিন্ন শ্রেণীর নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন , নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা পরিবার, সমাজ ও প্রশাসন সহ সকলের দায়িত্ব। অনুষ্ঠানে অদম্য নারী হিসাবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিপ্রা মনি,বিলকিস বেগম,নিশাত সুলতানা, নন্দিতা মল্লিক ও রেনু বেগমকে সম্মাননা প্রদান করা হয়
রিপোর্টার্স২৪/মিতু