| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৯ ডিসেম্বর নেত্রকোণা হানাদারমুক্ত দিবস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:১৭:০৬:পূর্বাহ্ন  |  ১১৬১৮৮০ বার পঠিত
আজ ৯ ডিসেম্বর নেত্রকোণা হানাদারমুক্ত দিবস

নেত্রকোণা প্রতিনিধি : আজ ৯ ডিসেম্বর, নেত্রকোণা হানাদারমুক্ত দিবস। নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা।

৭১-এর এই দিনে নেত্রকোণা শহরকে হানাদারমুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা শহরের চারদিক ঘিরে ফেলেন। মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণের মুখে হানাদার বাহিনী পিছু হটে। শহর ছেড়ে পালিয়ে যাওয়ার পথে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন কৃষি ফার্মে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক হানাদারদের মরণপণ সম্মুখযুদ্ধ হয়। মুক্ত হয় নেত্রকোণা। উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
এই লড়াইয়ে পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ ওরফে সাত্তার, আব্দুল জব্বার ওরফে আবু খাঁ এবং আব্দুর রশিদ।

আজ মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শহীদদের স্মৃতিতে নির্মিত ‘প্রজন্ম শপথ চত্বর’-এ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল–কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা–কর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪