| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে রোকেয়া দিবসে "অদম্য নারী সম্মাননা" প্রদান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১০:২১:১৪:পূর্বাহ্ন  |  ১১৩৮২৬৬ বার পঠিত
খাগড়াছড়িতে রোকেয়া দিবসে "অদম্য নারী সম্মাননা" প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে মঙ্গলবার  (৯ ডিসেম্বর) সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন হয়।

একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে এসে শেষ করে। পৌর টাউন হল মিলনায়তন কক্ষে "আমিই রোকেয়া" প্রতিপাদ্যে ‘অদম্য নারী সম্মাননা’শীর্ষক কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা'র যৌথ আয়োজনে ৩ নারীকে  'অদম্য নারী সম্মাননা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত,পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও উপ-পরিচালক হাসান মারুফ এবং বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরীতে ৩ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য নারী সম্মাননা শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রুপা মল্লিক রুপু, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী ফাতেমা খাতুন, সফল জননী নারী শান্তি প্রভা চাকমা।

সংবর্ধনা পেয়ে "অদম্য" নারীরা বলেন শত বাঁধা পেড়িয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বেগম রোকেয়া  অবরোধ প্রথা, অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। নিজের আগ্রহে ও উদ্যেগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে। আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন তিনি। জীবনের সকল সম্পদ-সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরনের জন্য লড়াই করেছেন। বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারন করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪