বগুড়া প্রতিনিধি: বগুড়ার কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক মোহাম্মদ আলী জাহিদকে (৪৫) ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বগুড়া শহরের কামারগাড়ী এলাকার মৃত অধ্যাপক আব্দুস সাত্তারের ছেলে।
গত ৬ ডিসেম্বর রাতে ঢাকার টেকনিক্যাল মোড় হতে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালত জাহিদের ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। ডিএমপির কোতয়ালি থানার এসআই সজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,বগুড়ার মোছা:মোস্তাফিয়া ফেরদৌসি জাহিদের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি ৩ সন্তানের জননী।
জানা যায়, বিগত ২০১৮ সালে বাদিনীর স্বামী ইন্তেকাল করেন। বগুড়া শহরে কম্পিউটার প্রতিষ্ঠানে কোর্স করা কালীন মোহাম্মদ আলী জাহিদ এর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ৫ মে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। বিয়ের পর হতে আসামি তাকে ব্যবসার ঋণ হিসাবে টাকা বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ করে। ২০১৯ সাল হতে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত জাহিদের অন্যান্য আসামিদের মাধ্যমে মোট ৫০ লাখ টাকা মোস্তাফিয়ার কাছ থেকে ঋণ হিসাবে নেন। মোস্তাফিয়া টাকা ফেরৎ দেওয়ার জন্য অনুরোধ করলেও জাহিদসহ অন্যান্য আসামিরা বিভিন্ন তারিখ ও সময় দিয়ে কালক্ষেপন করতে থাকে।
বাধ্য হয়ে মোস্তাফিয়া থানায় মামলা করে। মামলার সূত্র ধরে পুলিশ জাহিদকে গ্রেপ্তার করে।
রিপোর্টার্স২৪/মিতু