| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহৃত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৬:৩২:২০:পূর্বাহ্ন  |  ১৮৬৮৮৮৩ বার পঠিত
বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহৃত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর থেকে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেলযোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় সেখান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। অপহরণকারীরা এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ। বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪