| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত নারী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:৩৫:৩২:অপরাহ্ন  |  ১১৫২৩৩৪ বার পঠিত
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত নারী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মানসুরাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হেনা (৪০)। তিনি বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লতলী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। জানা যায়,বগুড়া থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা চৌরাস্তা দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে আরও এক নারী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ পিকআপ চালকের সহকারী সামসুলকে আটক করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রিপোর্টার্স২৪/মিতু




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪