| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:৪১:০৪:অপরাহ্ন  |  ১১৬০৪৩০ বার পঠিত
লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে নির্বাচনী উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোক করে হারুনুর রশীদ (৬৩) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকায় আয়োজিত বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে ঘটনাটি ঘটে।

হারুনুর রশীদ সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং স্থানীয় রাজিবপুর নোয়া বাড়ির বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন।

তার মৃত্যুতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন গভীর শোক প্রকাশ করেছেন। তারা হারুনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদের হাজি বাড়ি এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক করেন। সভা চলাকালীন বিএনপি নেতা হারুন হঠাৎ স্ট্রোক করেন। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, হারুন বিএনপির প্রবীণ নেতা। দলের প্রতি তার অনেক ত্যাগ ও শ্রম রয়েছে। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪