| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১২:৪১:৪১:অপরাহ্ন  |  ১১৭০৫৮১ বার পঠিত
শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বস্ত্র বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার মুলাইদ গ্রামের শফিক মোড় এলাকায় তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শতাধিক স্বল্প আয়ের দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো: নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ্ বন্দুকশী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মোসলেহ উদ্দিন মীরধা, যুগ্ন আহ্বায়ক অ্যাড. আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ শাহজাহান মোড়ল, যুগ্ন আহ্বায়ক মোঃ আবু ইউসুফ, মো: আসাদুজ্জামান রমজান, মো: এরশাদ সরকার, আহ্বায়ক সদস্য শাহরিয়া ইকবাল জিয়া, আবু সাঈদ মেলিটারী, বিএনপি নেতা মকবুল হোসেন, জেলা যুবদল নেতা আব্দুর রহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, আনোয়ার হোসেন, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু প্রমুখ। পরে স্থানীয় মসজিদের ইমাম মো: মজিবুর রহমান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪